নজরবিডি, ১৪ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক বৈঠক করেছে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, আলোচনা ইতিবাচক এবং আজ শীর্ষ নেতাদের বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা আসবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান ফেসবুকে জানিয়েছেন, বিকেল ৪:৩০ মিনিটে এই ঘোষণা আসতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে কিনা—এমন প্রশ্নে নেতারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন নিয়ে যে দ্বিধা ছিল তা কেটে গেছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই এই জোটবদ্ধ অবস্থান ভোটারদের মধ্যে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন