আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বড় ধরনের নাটকীয়তা দেখা দিয়েছে। জোটগত ঐক্যের স্বার্থে এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
তিনি ওই আসনে জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
বিজ্ঞপ্তিতে আশরাফুল হক উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলিতে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করেছেন। সংগঠনের আস্থা ও জনগণের ভালোবাসার কারণেই তিনি এই আসনে এতদিন প্রচারণা চালিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন:
"আপনাদের চোখে যে প্রত্যাশার আলো দেখেছি, সেটাই আমার আগামীর পথচলার পাথেয়। তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।"
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা বড় উল্লেখ করে আশরাফুল হক বলেন, কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। তিনি তার সকল কর্মী ও সমর্থকদের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঝাপিয়ে পড়ার এবং জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন