নজর বিডি

ডা. খালিদকে শোকজ নোটিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: এনডিএফ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং চিকিৎসক সমাজকে হেয় করার অপচেষ্টা হিসেবে দাবি করেছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বেশ কিছু সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরেন, বিদেশি ডিগ্রি অর্জনের বিষয়কে কেন্দ্র করে এই শোকজ দেওয়া হয়েছে। এনডিএফ-এর মতে, বিদেশে উচ্চতর শিক্ষা বা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করা কোনো অপরাধ নয়, বরং এটি চিকিৎসা বিজ্ঞানের একটি স্বীকৃত ধারা।

নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে শোকজ প্রদান এবং তা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে প্রশাসনিক পদক্ষেপের চেয়ে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে সংগঠনটি।

যাচাই-বাছাই ছাড়া একতরফাভাবে এই নোটিশ জারি করা একজন চিকিৎসকের সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার শামিল।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের ভয় দেখিয়ে বা সম্মানহানি করে জনস্বাস্থ্য কিংবা গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব নয়। এনডিএফ নেতারা দেশের সকল চিকিৎসক ও সচেতন নাগরিককে চিকিৎসকদের বিরুদ্ধে যেকোনো অন্যায়, হয়রানি ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

নেতারা আরও যোগ করেন, কোনো নিয়ন্ত্রক সংস্থার প্রশ্ন থাকলে তা নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত ছিল, যা এক্ষেত্রে মানা হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডা. খালিদকে শোকজ নোটিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: এনডিএফ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং চিকিৎসক সমাজকে হেয় করার অপচেষ্টা হিসেবে দাবি করেছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বেশ কিছু সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরেন, বিদেশি ডিগ্রি অর্জনের বিষয়কে কেন্দ্র করে এই শোকজ দেওয়া হয়েছে। এনডিএফ-এর মতে, বিদেশে উচ্চতর শিক্ষা বা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করা কোনো অপরাধ নয়, বরং এটি চিকিৎসা বিজ্ঞানের একটি স্বীকৃত ধারা।

নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে শোকজ প্রদান এবং তা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে প্রশাসনিক পদক্ষেপের চেয়ে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে সংগঠনটি।

যাচাই-বাছাই ছাড়া একতরফাভাবে এই নোটিশ জারি করা একজন চিকিৎসকের সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার শামিল।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের ভয় দেখিয়ে বা সম্মানহানি করে জনস্বাস্থ্য কিংবা গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব নয়। এনডিএফ নেতারা দেশের সকল চিকিৎসক ও সচেতন নাগরিককে চিকিৎসকদের বিরুদ্ধে যেকোনো অন্যায়, হয়রানি ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

নেতারা আরও যোগ করেন, কোনো নিয়ন্ত্রক সংস্থার প্রশ্ন থাকলে তা নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত ছিল, যা এক্ষেত্রে মানা হয়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত