বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিন উত্তরার ৭ নম্বর সেক্টর দলীয় অফিসের সামনে আয়োজিত বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—এই উত্তরা, এই ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের ধারক-বাহক হিসেবে বিজয় ছিনিয়ে আনবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, ঢাকা-১৮ আসন জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহিদ ও আহতদের মাটি। সেই শহিদ পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।
প্রথম দিনের প্রচারণায় স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়ার কথা উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন, “আমরা সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত। প্রচারের প্রথম দিনেই ব্যাপক সাড়া পাচ্ছি। এখানকার ভোটাররা আধিপত্যবাদবিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়।”
নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “প্রচারণার মাঠে সবাইকে পাশে পাচ্ছি। সামগ্রিকভাবে একটি আধুনিক ও মানবিক ঢাকা-১৮ আসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
পরে শাপলা কলি প্রতীকের ক্যারাভান নিয়ে উত্তরার বিএনএস সেন্টার, জমজম টাওয়ার, আজমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের সঙ্গে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এর আগে ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন