চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নেওয়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চুরির ঘটনা ঘটেছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত ২০০টি মাইকের মধ্যে ১৮টি মাইকের যন্ত্রাংশ (ইউনিট) ও তার চুরি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পলোগ্রাউন্ড সংলগ্ন রেললাইন ও টাইগারপাস এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সাউন্ড সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রাজ সাউন্ড’।
ঢাকার সাউন্ড সিস্টেম কোম্পানি ‘রাজ সাউন্ড’ জনসভা উপলক্ষে মাঠ ও এর আশপাশে ২০০টি মাইক স্থাপন করেছিল। রোববার সকালে পরীক্ষা করার সময় দেখা যায়, ১৮টি মাইকের হর্নের পেছনের অংশ বা ‘ইউনিট’ নেই।
রাজ সাউন্ডের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, মাইকের ইউনিট ও বেশ কিছু তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত নতুন ইউনিট স্থাপন করে শব্দ সরবরাহ ব্যবস্থা সচল করা হয়।
তারেক রহমানের জনসভা ঘিরে চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জনসভাস্থলে ড্রোন ওড়ানো এবং যে কোনো ধরনের অস্ত্র বা ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছিল। এমন কড়া নজরদারির মধ্যে মাইকের যন্ত্রাংশ চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, চুরির বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র: বিডিনিউজ
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন