নজর বিডি

আজ খুলনায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভাকে সফল করতে দেড় লাখ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তার সফরসূচি অনুযায়ী সকালে ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছে একটি কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সাতক্ষীরার একটি প্রোগ্রাম শেষ করে সরাসরি খুলনার জনসভায় যোগ দেবেন। খুলনা সফর শেষে তিনি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জনসভা সফল করতে ইতোমধ্যে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা:

সার্কিট হাউস মাঠে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

নিরাপত্তার জন্য বেরিকেড থাকবে এবং জেলা প্রশাসন ও কেএমপি থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।

জনসভায় নারীদের অংশগ্রহণের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

খুলনা মহানগর ও জেলা জামায়াত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিভিন্ন আসনের প্রার্থীরা।

প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর সেক্রেটারি ও খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, জেলা সেক্রেটারি মিজানুর রহমানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ খুলনায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত