নজর বিডি

হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী |

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষিত ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে সমবেত হন। উদ্বোধনের ‘ক্রেডিট’ বা কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের জোট প্রার্থী আবদুল হান্নান মাসউদ একে পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আগামী ২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে হাতিয়া থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মাহাবুবুর রহমান শামীম। তার দাবি, এনসিপির সন্ত্রাসীরাই বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার দাবি করেন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, মারামারির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিচ্ছে। আহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত