নজর বিডি

অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর

আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে—এমনটি আমরা বিশ্বাস করি না। এলাকার মানুষ জানে আমরা কী কাজ করেছি

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা।

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে—এমনটি আমরা বিশ্বাস করি না।

এলাকার মানুষ জানে আমরা কী কাজ করেছি। জন্মলগ্ন থেকেই এই এলাকায় রাজনীতি করি, তাই প্রতিটি মানুষের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তুরাগের রানাভোলা এলাকায় গণসংযোগপূর্ব এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, তুরাগ এলাকার অধিকাংশ উন্নয়ন বিএনপির শাসনামলেই হয়েছে। তিনি দাবি করেন, দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ ধানের শীষকেই বেছে নিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র ও অপপ্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

[caption id="attachment_21416" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption]

৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, “এবারের নির্বাচনকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ৫ আগস্ট যে নতুন সূর্যের উদয় হয়েছে, তাকে বিকশিত করার নির্বাচন এটি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে আছি এবং বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

তিনি আরও যোগ করেন, “আমরা নিজেদের নয়, জনগণের রাজনীতি করি। নির্বাচিত হলে সকল ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে সহাবস্থানের ভিত্তিতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে।”

পথসভা শেষে কামারপাড়া নতুন ও পুরান বাজার, হানিফ আলীর মোড়, উত্তর রাজাবাড়ি এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত