নজর বিডি

কবিরহাটে বিএনপিসহ বিভিন্ন দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলার ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন

নিজস্ব প্রতিবেদক, আইয়ুব আলী (নোয়াখালী)

নোয়াখালী-০৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের উপস্থিতিতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে ৪ জন বিএনপি, ২ জন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ৪ জন অন্যান্য রাজনৈতিক দলের সদস্য। তারা জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া এবং দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে তারা জামায়াতে ইসলামীর আদর্শ গ্রহণ করেছেন।

অধ্যক্ষ বেলায়েত হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার এই ধারা আগামীর নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কবিরহাটে বিএনপিসহ বিভিন্ন দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপজেলার ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন

নিজস্ব প্রতিবেদক, আইয়ুব আলী (নোয়াখালী)

নোয়াখালী-০৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের উপস্থিতিতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে ৪ জন বিএনপি, ২ জন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ৪ জন অন্যান্য রাজনৈতিক দলের সদস্য। তারা জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া এবং দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে তারা জামায়াতে ইসলামীর আদর্শ গ্রহণ করেছেন।

অধ্যক্ষ বেলায়েত হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার এই ধারা আগামীর নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত