জেলা প্রতিনিধি, বরিশাল।
আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দীর্ঘ দুই দশক পর বরিশালে সরাসরি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এই জনসভাকে ঘিরে গোটা বরিশাল নগরীতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে তাঁর এই আগমনকে কেন্দ্র করে জনসমুদ্রের প্রত্যাশা করছে স্থানীয় বিএনপি।
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। ২০ বছর পর তাঁর এই সরাসরি উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
বরিশাল বিভাগীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে এই জনসভায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী জনসমাবেশ হতে যাচ্ছে বলে দাবি করছেন নেতারা।
জনসভা সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবির পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীও মাঠে কাজ করছে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, বুধবার সকাল ১১টায় জনসভা শুরু হবে। তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন এবং ভাষণ শেষে দ্রুতই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী প্রচারণা নয়, বরং এটি ২১টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার একটি মাইলফলক হিসেবে কাজ করবে। বেলস পার্কে মঞ্চ নির্মাণের কাজ এখন প্রায় শেষের পথে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন