নজর বিডি

‘আই হ্যাভ এ প্লান’ বলে দেশে খুন-হত্যা শুরু হয়েছে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে আসা মুফতি সাহেব নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও। 

লন্ডন থেকে আসা ব্যক্তির ‘পরিকল্পনা’র কথা উল্লেখ করে দেশে হত্যাকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, "একসময় জামায়াত সাথে থাকলে সঙ্গী আর পাশে না থাকলে জঙ্গি হয়ে যায়—এমন দ্বিমুখী নীতি চলবে না।" তিনি ফখরুলের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও পারিবারিক ইতিহাস নিয়েও প্রশ্ন তোলেন।

নির্বাচনী কার্ড দেওয়ার নামে দেশের বিভিন্ন স্থানে নারীদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্র-যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "কারো বোনের গায়ে হাত পড়লে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন।"

বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান হবে—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মানুষ এখন একটি স্বাধীন ও সোনার বাংলাদেশ চায়, যারা লন্ডনে পালিয়ে যেতে চায় না।

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের ত্যাগের কথা উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক এবং সাধারণ মানুষের হাতের নাগালে থাকা প্রতিনিধিদের।

আগামী ১২ তারিখের নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাশেদ প্রধান বলেন, কেন্দ্র দখল করার পুরনো দিন শেষ। তিতুমীরের বাঁশের কেল্লার মতো ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘আই হ্যাভ এ প্লান’ বলে দেশে খুন-হত্যা শুরু হয়েছে: রাশেদ প্রধান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে আসা মুফতি সাহেব নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও। 

লন্ডন থেকে আসা ব্যক্তির ‘পরিকল্পনা’র কথা উল্লেখ করে দেশে হত্যাকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, "একসময় জামায়াত সাথে থাকলে সঙ্গী আর পাশে না থাকলে জঙ্গি হয়ে যায়—এমন দ্বিমুখী নীতি চলবে না।" তিনি ফখরুলের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও পারিবারিক ইতিহাস নিয়েও প্রশ্ন তোলেন।

নির্বাচনী কার্ড দেওয়ার নামে দেশের বিভিন্ন স্থানে নারীদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্র-যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "কারো বোনের গায়ে হাত পড়লে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন।"

বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান হবে—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মানুষ এখন একটি স্বাধীন ও সোনার বাংলাদেশ চায়, যারা লন্ডনে পালিয়ে যেতে চায় না।

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের ত্যাগের কথা উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক এবং সাধারণ মানুষের হাতের নাগালে থাকা প্রতিনিধিদের।

আগামী ১২ তারিখের নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাশেদ প্রধান বলেন, কেন্দ্র দখল করার পুরনো দিন শেষ। তিতুমীরের বাঁশের কেল্লার মতো ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত