বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো। এর মাধ্যমে তাদের কাছে বীজ-সার পৌঁছে দিতে চাই।
জেলা প্রতিনিধি, ফরিদপুর।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের ভাগ্যোন্নয়ন ও সরাসরি সহায়তা নিশ্চিত করতে বিএনপি ক্ষমতায় গেলে ‘কৃষক কার্ড’ প্রবর্তন করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, "আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি তাদের হাতে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে।" এছাড়া নারীদের ক্ষমতায়নে 'ফ্যামিলি কার্ড' চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, "নারীদের পেছনে ফেলে দেশ এগোতে পারে না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো সরাসরি সহায়তা পাবে।"
বক্তব্যে জামায়াতে ইসলামীর নেতাদের সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, "যাদের মনে নিজের দেশের মা-বোনদের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই, তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। তারা মুখে সৎ মানুষের শাসনের কথা বললেও কাজে তার উল্টোটা করে।" তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের তথ্য সংগ্রহ করে অনৈতিক কাজে ব্যবহারের চেষ্টা চলছে।
ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যার সমাধান হয়, তবে বিএনপি সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে।" এছাড়া এই অঞ্চলের নদী ভাঙন রোধ করে সোনালী আঁশ পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার এবং প্রতিটি এলাকায় স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন