ঢাকা (তুরাগ প্রতিনিধি):
দল-মত নির্বিশেষে মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১৮ আসনে ১১ দলের প্রার্থী জননেতা আরিফুল ইসলামকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই আহ্বানকে কেন্দ্র করে বুধবার তুরাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি উন্নত, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক ও ইসলামী শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়া, ইনসাফ প্রতিষ্ঠা এবং শহীদ হাদীর বিচারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন ও নায়েবে আমীর জননেতা কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চু।
মিছিল ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী এডভোকেট সুরুজ্জামান, থানা কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, ডাক্তার কেরামত আলী, জিয়াউর রহমান, মেহেদী হাসান, সাকিব শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন