নজর বিডি

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে 'ন্যক্কারজনক' বলে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশের হামলায় আহত 'ইনকিলাব মঞ্চ'-এর সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর সাবেক জিএস আম্মারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াত নেতৃবৃন্দ। এসময় অ্যাডভোকেট জুবায়েরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান।

হাসপাতাল পরিদর্শনকালে অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন:

"গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনরতদের ওপর পুলিশের এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে জাবের ও আম্মারের মতো নেতৃত্বস্থানীয়দের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক।"

তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে 'ন্যক্কারজনক' বলে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশের হামলায় আহত 'ইনকিলাব মঞ্চ'-এর সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর সাবেক জিএস আম্মারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াত নেতৃবৃন্দ। এসময় অ্যাডভোকেট জুবায়েরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান।

হাসপাতাল পরিদর্শনকালে অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন:

"গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনরতদের ওপর পুলিশের এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে জাবের ও আম্মারের মতো নেতৃত্বস্থানীয়দের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক।"

তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত