নজর বিডি

১২ তারিখেই নির্বাচন হবে, বানচালের সুযোগ নেই: ইনকিলাব মঞ্চ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস

নিজস্ব প্রতিবেদক , ঢাকা।

যেকোনো মূল্যে নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান ব্যক্ত করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি বানচালের কোনো সুযোগ দেওয়া হবে না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ফেসবুক পোস্টে অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করা হয়: নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।"

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজধানীর মিন্টো রোডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানটিয়ারগ্যাস ব্যবহার করে।

পুলিশের এই অ্যাকশনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের এমন ভূমিকার পরও সংগঠনটি তাদের নির্বাচনী দাবিতে অটল থাকার বার্তা দিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১২ তারিখেই নির্বাচন হবে, বানচালের সুযোগ নেই: ইনকিলাব মঞ্চ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস

নিজস্ব প্রতিবেদক , ঢাকা।

যেকোনো মূল্যে নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান ব্যক্ত করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি বানচালের কোনো সুযোগ দেওয়া হবে না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ফেসবুক পোস্টে অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করা হয়: নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।"

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজধানীর মিন্টো রোডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানটিয়ারগ্যাস ব্যবহার করে।

পুলিশের এই অ্যাকশনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের এমন ভূমিকার পরও সংগঠনটি তাদের নির্বাচনী দাবিতে অটল থাকার বার্তা দিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত