বিশেষ করে ইশাখা এভিনিউ সড়ক বিএনসিসি কর্তৃক বন্ধ থাকায় রাতে রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।" তিনি অবিলম্বে সড়কটি খুলে দেওয়ার দাবি জানান।
আমিনুল ইসলাম(উত্তরা) ঢাকা।
রাজধানীর দক্ষিণখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দক্ষিণখান নাজিম দেওয়ানের বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভাপতির বক্তব্যে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সভাপতি দেওয়ান মো. নাজিম উদ্দিন বলেন, "তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থাকার রাজনীতি আমরা করে যাচ্ছি। এলাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থার অভাব রয়েছে। বিশেষ করে ইশাখা এভিনিউ সড়ক বিএনসিসি কর্তৃক বন্ধ থাকায় রাতে রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।" তিনি অবিলম্বে সড়কটি খুলে দেওয়ার দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "দেশের কল্যাণে রাজনীতি করাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, তাই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।" তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজের রাজনৈতিক ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, "আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসে আজ নেতাকর্মীদের ভালোবাসায় এই অবস্থানে পৌঁছেছি। ক্ষমতার কাছাকাছি থেকেও আমি অর্থবিত্তের পেছনে ছুটিনি, মানুষের সেবাই ছিল আমার লক্ষ্য।"
এলাকার গ্যাস, পানি ও হাসপাতালের সংকটের কথা তুলে ধরে এস এম জাহাঙ্গীর বলেন, "এসব মৌলিক সেবা না পেলে জনগণ কর দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলবে।" এছাড়া তিনি প্রয়াত নেতা ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, "সংসদে তার হত্যার বিচার নিয়ে আমি কথা বলবো।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, মো. মোতালেব হোসেন রতন ও রফিকুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন ফায়দাবাদ কল্যাণ সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম এবং দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সদস্য সচিব আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন