নজর বিডি

প্রার্থীদের ভাগ্য নির্ধারণে সনাতনী ও আওয়ামীপন্থি ভোটাররা গুরুত্তপূর্ণ

নব্বইয়ের দশকে শেষে খুলনা-৫ আসন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তার এক সঙ্গে জোটের রাজনীতিতে পরস্পর ঘনিষ্ট ছিলেন|

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনটি এখন দেশের অন্যতম আলোচিত নির্বাচনী রণক্ষেত্র। ৯১-পরবর্তী রাজনীতিতে যারা দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে জোটবদ্ধ রাজনীতি করেছেন, ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে সেই বিএনপি ও জামায়াতের দুই হেভিওয়েট নেতা এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী।

এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিসিবির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। অন্যদিকে, দাঁড়িপাল্লা (বা জোটের নির্ধারিত প্রতীক) নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকেই তৎকালীন প্রভাবশালী নেতা নারায়ণ চন্দ্র চন্দকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নীতি-নির্ধারণী পদে থাকায় তিনি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন।

আলী আসগার লবি জিয়া পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লবি এবার নিজের পৈতৃক ভিটা ডুমুরিয়াকে বেছে নিয়েছেন। নিজের আগের আসন (খুলনা-২) ছেড়ে এখানে নির্বাচন করায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।

খুলনা-৫ আসনটি ঐতিহ্যগতভাবেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় দলটির বিশাল এক ভোট ব্যাংক এবং এলাকার প্রায় এক লক্ষাধিক সনাতনী (হিন্দু) ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণে প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। বিশ্লেষকদের মতে, এই বিপুল সংখ্যক ভোটার যার দিকে ঝুঁকবেন, জয়ের মালা তিনিই পরবেন।

কৃষিপ্রধান এই অঞ্চলের প্রধান অভিশাপ হলো স্থায়ী জলাবদ্ধতা। ভদ্রা, শৈলমারী ও হামকুড়াসহ অসংখ্য নদী ভরাট হয়ে যাওয়ায় বিল ডাকাতিয়া অঞ্চলে প্রতি বছর যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা নিরসনের অঙ্গীকার করছেন দুই প্রার্থীই। এছাড়া দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও চুকনগরের ইতিহাসখ্যাত বধ্যভূমি এই এলাকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রার্থীদের ভাগ্য নির্ধারণে সনাতনী ও আওয়ামীপন্থি ভোটাররা গুরুত্তপূর্ণ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত