নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে মামুনুল হক বলেন, "এখন পর্যন্ত যতটুকু দেখেছি, পরিবেশের কোনো সমস্যা চোখে পড়েনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। তবে উপস্থিতি খুব বেশি না হলেও মোটামুটি সন্তোষজনক। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।"
নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, "যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয় এবং সাধারণ ভোটাররা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—তাহলে ফলাফল যাই হোক না কেন, আমি তা মেনে নেব।"
ভোটের আগের রাতে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব এবং বিভিন্ন কেন্দ্রে সন্দেহজনক আচরণের বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, "ঢাকা-১৩ আসনের কিছু জায়গায় রাতে অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের খবর আমরা পেয়েছি। যদিও বিষয়গুলো যাচাই করার পর্যাপ্ত সুযোগ পাইনি, তবে আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন