নজর বিডি

মধ্য দুপুর পর্যন্ত নির্বাচনী চিত্র: ৬ প্রার্থীকে মারধর ও ৫৯ জাল ভোটের খবর

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স

নিজস্ব প্রতিবেদক, সুমন।

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

সমন্বয় সেলের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৫৯টি জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভোটের মাঠে সংঘাতের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে; যেখানে ১৩৫টি স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং অন্তত ৬ জন প্রার্থীকে মারধরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৪টি স্থানে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ১৮টি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ৩৩টি ক্ষেত্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। সহিংসতার অংশ হিসেবে ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও নথিবদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরুরি সমন্বয় সেলটি সারাদেশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মধ্য দুপুর পর্যন্ত নির্বাচনী চিত্র: ৬ প্রার্থীকে মারধর ও ৫৯ জাল ভোটের খবর

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স

নিজস্ব প্রতিবেদক, সুমন।

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

সমন্বয় সেলের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৫৯টি জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভোটের মাঠে সংঘাতের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে; যেখানে ১৩৫টি স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং অন্তত ৬ জন প্রার্থীকে মারধরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৪টি স্থানে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ১৮টি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ৩৩টি ক্ষেত্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। সহিংসতার অংশ হিসেবে ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও নথিবদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরুরি সমন্বয় সেলটি সারাদেশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত