বৃহস্পতিবার দিনগত মধ্যরাত সোয়া ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাত সোয়া ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
ঢাকা-১৮ আসনে মোট ভোটারের সংখ্যা ছয় লাখের বেশি। এবারের নির্বাচনে এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য যে, নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না নির্বাচনের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আইনি প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ব্যালট পেপারে তাঁর প্রতীক ‘কেটলি’ বহাল ছিল।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে এই ফলাফল ঘোষণা করা হলে এস এম জাহাঙ্গীরের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন