গোপালগঞ্জ–১ সংসদীয় আসনের ১৩৬টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মোট ৭১ হাজার ৫৭৯ ভোট অর্জন করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৪ হাজার ৪৬৪ ভোট। এতে ১৭ হাজার ১১৫ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় পান বিএনপির প্রার্থী।
বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। গোপালগঞ্জের মানুষ যে আস্থা ও বিশ্বাস আমার ওপর রেখেছেন, আল্লাহ যেন আমাকে সেই বিশ্বাস রক্ষা করার তৌফিক দান করেন।”
উল্লেখ্য, গোপালগঞ্জ–১ আসনের সব কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতেই এই জয় নির্ধারিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন