গোপালগঞ্জের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি জয়
স্পেশাল করসপন্ডেন্ট - মোঃ ছিরু মিয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ফলাফল প্রকাশ করেন। ঘোষিত ফল অনুযায়ী, তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন।গোপালগঞ্জ–১
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ প্রার্থী মো. কাবির মিয়া (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন এবং ভোটকেন্দ্র ছিল ১৩৮টি। উল্লেখযোগ্য যে, ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর এখানে বিজয়ী হয়েছিলেন।
গোপালগঞ্জ–২
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৩৯ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন এবং ভোটকেন্দ্র ছিল ১৫১টি।
গোপালগঞ্জ–৩
গোপালগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন এবং ভোটকেন্দ্র ছিল ১০৮টি।
তিনটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থীরা বিজয়ী হলেও, সকল কেন্দ্রের চূড়ান্ত ফল প্রকাশের পর সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন