নজর বিডি

তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: প্রবীণ-নবীনের সমন্বয়ে চমকের আভাস

বিএনপি রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর এ সরকারের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই হচ্ছেন

নতুন মন্ত্রিসভা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন তুঙ্গে আলোচনা।

দলীয় সূত্র বলছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞ প্রবীণ এবং উদ্যমী নবীনদের এক অনন্য সংমিশ্রণ।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, অভিজ্ঞতার মূল্যায়নে বিগত ২০০১-২০০৬ মেয়াদের অভিজ্ঞদের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আলোচনায় আছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব) সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন। টেকনোক্র্যাট কোটায়: নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

তারেক রহমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে একঝাঁক নতুন ও মেধাবী মুখকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে: ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক পর্যায়: আব্দুল আউয়াল মিন্টু এবং শামা ওবায়েদ। নবীন ও পেশাজীবী: অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামাল। টেকনোক্র্যাট (দলীয়): রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল এবং মিডিয়া সেলের মওদুদ আলমগীর পাভেল।

যুগপৎ আন্দোলনের প্রতিশ্রুতি অনুযায়ী একটি ‘জাতীয় সরকার’ গঠনের আভাস রয়েছে। সেক্ষেত্রে শরিক দল ও জোটের বাইরে থেকে যুক্ত হওয়া বিশিষ্ট ব্যক্তিদের স্থান পাওয়ার জোরালো সম্ভাবনা আছে: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) ও নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ)। আন্দালিব রহমান পার্থ (বিজেপি) ও ড. রেজা কিবরিয়া।

এছাড়া ববি হাজ্জাজ এবং শাহাদাত হোসেন সেলিমের নামও আলোচনায় রয়েছে।

মন্ত্রিসভার আকার কত বড় হবে এবং দপ্তর বণ্টন কীভাবে করা হবে, তা নিয়ে আজ রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। মন্ত্রিসভার বাইরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ নিয়োগ পেতে পারেন।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, "নতুন মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা একটি কার্যকর ও জনবান্ধব সরকার উপহার দিতে চাই।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: প্রবীণ-নবীনের সমন্বয়ে চমকের আভাস

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত