নজর বিডি

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

জেলা প্রতিনিধি, কুমিল্লা

রাজনীতিতে প্রতিহিংসা নয়, বরং সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী মো. আবুল কালাম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে যান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে ড. সরওয়ার সিদ্দিকীর ব্যক্তিগত কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে কুশল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত—দুই প্রার্থীর এমন বিরল এবং শিষ্টাচারপূর্ণ আচরণকে লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এটি এলাকায় টেকসই রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, "রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করেছেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি চাই আমাদের এই এলাকা দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিতি পাক; সেই লক্ষ্য থেকেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে গিয়েছি।"

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী বলেন, "নবনির্বাচিত সংসদ সদস্য আমার অফিসে এসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

জেলা প্রতিনিধি, কুমিল্লা

রাজনীতিতে প্রতিহিংসা নয়, বরং সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী মো. আবুল কালাম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে যান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে ড. সরওয়ার সিদ্দিকীর ব্যক্তিগত কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে কুশল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত—দুই প্রার্থীর এমন বিরল এবং শিষ্টাচারপূর্ণ আচরণকে লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এটি এলাকায় টেকসই রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, "রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করেছেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি চাই আমাদের এই এলাকা দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিতি পাক; সেই লক্ষ্য থেকেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে গিয়েছি।"

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী বলেন, "নবনির্বাচিত সংসদ সদস্য আমার অফিসে এসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত