বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রাত ১০টা ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন সেলিমা রহমান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) রাখার সিদ্ধান্ত নেন।
সেলিমা রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা ইতোমধ্যে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন