নজর বিডি

সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যু: এমপি ফরিদের পদত্যাগ দাবি

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মর্মান্তিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এমপি-মন্ত্রীদের দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য উচ্চগতিতে গাড়িবহর নিয়ে চলাই এই মৃত্যুর কারণ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরণের সংস্কৃতি কাম্য নয়। তিনি এই ঘটনাকে 'হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে নৈতিক জায়গা থেকে এমপি ফরিদের পদত্যাগ দাবি করেন।

বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমপি ফরিদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে দল থেকে তাকে পদচ্যুত করা উচিত।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর সংসদ সদস্য শোকাহত হওয়ার বদলে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে নিজের গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নিতে বেশি তৎপর ছিলেন। পুরো ঘটনায় চরম নির্মমতা ও দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি বলেন, একটি শিশুর জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। এমন দায়িত্বহীন ঘটনার পর ওই সংসদ সদস্যের জাতীয় সংসদে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।

শিশুর মায়ের হাহাকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যু: এমপি ফরিদের পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মর্মান্তিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এমপি-মন্ত্রীদের দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য উচ্চগতিতে গাড়িবহর নিয়ে চলাই এই মৃত্যুর কারণ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরণের সংস্কৃতি কাম্য নয়। তিনি এই ঘটনাকে 'হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে নৈতিক জায়গা থেকে এমপি ফরিদের পদত্যাগ দাবি করেন।

বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমপি ফরিদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে দল থেকে তাকে পদচ্যুত করা উচিত।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর সংসদ সদস্য শোকাহত হওয়ার বদলে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে নিজের গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নিতে বেশি তৎপর ছিলেন। পুরো ঘটনায় চরম নির্মমতা ও দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি বলেন, একটি শিশুর জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। এমন দায়িত্বহীন ঘটনার পর ওই সংসদ সদস্যের জাতীয় সংসদে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।

শিশুর মায়ের হাহাকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত