পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের লাঠিপেটায় সাংবাদিকদের গুরুতরভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
পুলিশের এই হামলায় গুরুতর আহত হয়েছেন তোফায়েল (বাংলানিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।
বিবৃতিতে জুবায়ের বলেন, লাইভ সম্প্রচারকালে সাংবাদিকদের ওপর এমন সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তিনি অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন