নজর বিডি

শোষণমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন জয়নুল আবদিন ফারুক

সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী 

শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

গত মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশ গড়ার কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন।

সভায় জয়নুল আবদিন ফারুক জানান, জনগণের কল্যাণে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ। কৃষিকাজের সুবিধার্থে খাল খনন কর্মসূচি। ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(সূত্র: বাসস)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শোষণমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন জয়নুল আবদিন ফারুক

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী 

শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

গত মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশ গড়ার কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন।

সভায় জয়নুল আবদিন ফারুক জানান, জনগণের কল্যাণে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ। কৃষিকাজের সুবিধার্থে খাল খনন কর্মসূচি। ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(সূত্র: বাসস)

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত