বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, "আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য। এর মাধ্যমে তারা ক্ষমতার শুরুতেই অঙ্গীকার ভঙ্গ করেছে।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ-পরিস্থিতির কারণে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। কিন্তু এখন এই নতুন সরকার স্বৈরাচারের সেই পুরনো লেজ টেনে ধরে কার্যক্রম শুরু করেছে, যা আমাদের মর্মাহত করেছে।"
সারজিস আলম আরও বলেন, "জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি মনে করে জনগণের বিপক্ষে গিয়ে তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে, তবে তা কখনোই সম্ভব না। কোনো দল যদি ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তবে আমরা বিরোধী দল ও জনগণ মিলে তা প্রতিরোধ করব।" তিনি সংসদের প্রথম অধিবেশনেই বর্তমান রাষ্ট্রপতির অভিশংসন দাবি করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন