রাজধানীর তুরাগে স্থানীয় প্রান্তিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার স্থানীয় নলভোগ ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী সমাজসেবক সুরুজ্জামান এবং উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রায় সাত শতাধিক মানুষের মাঝে ১৮ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের কল্যাণে কাজ করতে পারে এমন প্রতিশ্রুতিশীল প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, নগরীকে দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক, ঘিঞ্জি পরিবেশ, দুর্গন্ধ ও মশকমুক্ত করে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নগরীতে রূপান্তর করতে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত গতানুগতিক রাজনৈতিক দল নয়; বরং জনকল্যাণ ও মানবসেবাকে রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে ধারণ করে। তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় না হয়ে আত্মসাৎ করা হয়, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন