নজর বিডি

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন, পরে অন্য কাজ: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।

জুলাই সনদ

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের’ কোনো প্রতিফলন নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রমের চেয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ তাঁর বক্তব্যে সংসদ গঠনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, তা যেন ভুলে না যাই। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে, এ ধরনের কিছুই যেন ঘটেনি।”

তিনি মনে করেন, বিষয়টি যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। এর একটি সুরাহা হওয়ার পরেই সংসদের নিয়মিত কার্যসূচি পরিচালনা করা সংগত।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম জানান, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ প্রদান করা হয়েছে। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন “জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আগে আলোচনা হোক—এটিই আপনার প্রতি আমাদের জোরালো অনুরোধ।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন, পরে অন্য কাজ: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।

জুলাই সনদ

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের’ কোনো প্রতিফলন নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রমের চেয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ তাঁর বক্তব্যে সংসদ গঠনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, তা যেন ভুলে না যাই। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে, এ ধরনের কিছুই যেন ঘটেনি।”

তিনি মনে করেন, বিষয়টি যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। এর একটি সুরাহা হওয়ার পরেই সংসদের নিয়মিত কার্যসূচি পরিচালনা করা সংগত।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম জানান, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ প্রদান করা হয়েছে। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন “জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আগে আলোচনা হোক—এটিই আপনার প্রতি আমাদের জোরালো অনুরোধ।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত