নজর বিডি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

আর্থিক অনুদান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় তাঁর পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

 প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের কাছে এই চেকগুলো বিতরণ করেন।

১. ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির ২. শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন) ৩. আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির ৪. শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী। এছাড়াও সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা এই আয়োজনে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

আর্থিক অনুদান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় তাঁর পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

 প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের কাছে এই চেকগুলো বিতরণ করেন।

১. ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির ২. শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন) ৩. আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির ৪. শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী। এছাড়াও সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা এই আয়োজনে অংশ নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত