নজর বিডি

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ 

ঢাকা, শনিবার (৪ এপ্রিল):

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং এ বিষয়ে সরকারি অবস্থানের প্রতিবাদে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, “এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। এই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।” তিনি সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, জনগণের বিপক্ষে গেলে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিএনপির সমালোচনা করে বলেন, “বিএনপির রাজনীতি একদিকে সুবিধাবাদী, অন্যদিকে মুনাফেকি। তারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে কথা বললেও এখন সেই রায় মানছে না।” তিনি সতর্ক করে বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিলে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, জনগণের ভোটে গণভোটে জয়ী হওয়ার পরও সেটিকে অস্বীকার করা গণরায়ের অবমূল্যায়ন। তিনি বলেন, “সংবিধান হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, কোনো দলীয় সংবিধান নয়।”

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতি মোখলেছুর রহমান কাসেমী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডা. ওমর ফারুক, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁনসহ বিভিন্ন দলের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং জনগণের ইচ্ছাকে উপেক্ষা করছে। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশটি পরিচালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও হাজার-হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ 

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত