সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি মো: লতিফুর রহমান, জেলা আমীর মাও: আবুজার গিফারী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং শিবিরের শহর সভাপতি মো: ইউসুফ আল গালিবসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।
বক্তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিছিল ও সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন