শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেছেন, এক সময় এলাকাগুলোতে অনেক মানসম্মত স্কুল থাকলেও বর্তমানে সেগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস ও পানির সংকট চরম আকার ধারণ করেছে। রাস্তার বেহাল দশা, ড্রেনেজ সমস্যা এবং ময়লা-আবর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ। এছাড়া মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুর্নীতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, সাধারণ মানুষের জন্য মানসম্মত কোনো হাসপাতাল বা উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। এছাড়া এলাকায় উন্নত মানের ডিগ্রি কলেজ ও মাদ্রাসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, এসব সমস্যা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জনগণের অধিকার আদায়ে তারা কাজ করে যাবেন।
সরকারি অনুদান বিতরণে দলীয়করণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ঈদের সময় আসা ১০ লক্ষ টাকা ও ৭০০ শাড়ি আমরা প্রকৃত দরিদ্রদের তালিকা করে বিতরণ করেছি। আমার কোনো সহকর্মীর ঘরে এক টাকার অনুদানও যায়নি। আমরা তালিকা টাঙিয়ে দেব যাতে মানুষ দেখতে পারে কোনো আত্মীয়করণ হয়েছে কি না।"
দলের অতীত সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু জেল-জুলুম বা ফাঁসির ভয় দেখিয়ে জামায়াতকে দমানো যাবে না।
তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা শুনতে তারা নির্দিষ্ট কার্যালয় প্রস্তুত করছেন, যেখানে বসে আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে দাবি আদায় ও স্থানীয়ভাবে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন