তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান সংসদ সদস্য জাফের সিরাকায়া।
শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকের একটি উল্লেখযোগ্য দিক ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। জাফের সিরাকায়া বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি 'পার্টি-টু-পার্টি' সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি। এছাড়া, উভয় পক্ষের মধ্যে নিয়মিত প্রতিনিধি দল বিনিময় (Delegation Visit) নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সমঝোতা স্মারক দুই দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন