নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

দেশের বিভিন্ন জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একইসঙ্গে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি এড়াতে দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, "টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।"

বন্যা পরিস্থিতির কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, "দুর্গত এলাকার রাস্তাঘাট ও অনেক পরীক্ষা কেন্দ্রে পানি প্রবেশ করেছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।"

সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, "সরকার যদি আগে থেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো যেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবেই আজ সাধারণ মানুষকে এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"

বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কয়েকটি জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা। প্লাবিত এলাকার মানুষের জন্য দ্রুত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ আর্থিক প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত ও টেকসইভাবে সংস্কার করা।

বিবৃতিতে তিনি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত