‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আগামীকাল ১ মে (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আগামীকাল বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শ্রমিকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন