জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন।
শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি টোকিও’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন সাইফুল আলম খান মিলন: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জামায়াতে ইসলামী। ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান: সংসদ সদস্য ও জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
এক সপ্তাহের এই সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে তিনি জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন