বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত আংশিক কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান মোঃ জহিরুল হাওলাদার। তার এই প্রাপ্তিতে বানারীপাড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
পারিবারিকভাবেই জহিরুল হাওলাদারের পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বড় ভাই মোঃ আজমুল হাওলাদার বর্তমানে বানারীপাড়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ভাইয়ের পর ভাইয়ের এমন রাজনৈতিক সাফল্যে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে।
জহিরুল হাওলাদারকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অভিনন্দন বার্তায় বানারীপাড়া উপজেলা কৃষক দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, "জহিরুল হাওলাদার একজন পরিশ্রমী ও রাজপথের লড়াকু সৈনিক। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে তার অন্তর্ভুক্তি দলের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে। আমরা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।"
জহিরুল হাওলাদারের এই পদপ্রাপ্তির সংবাদ এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, জহিরুল আগামীতে ঢাকা ও স্থানীয় রাজনীতিতে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দেবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন