২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার ইতিহাস ও শহীদদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনী ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’।
মঙ্গলবার (৫ মে) শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে।
২০১৩ সালের শহীদরা এই বাংলার সূর্য সন্তান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।” তিনি আরও বলেন, ইতিহাসের সত্য অনুসন্ধান ও তা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।
ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি বলেন, “শাপলার ঘটনা নিয়ে এই ধরনের গবেষণা ও প্রদর্শনী সত্য উদঘাটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক এবং বিচার প্রতিষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগফার মুখপাত্র রাশেদ প্রধান, লেখক মঞ্জুর আহমেদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী এবং যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রদর্শনীতে বিভিন্ন দুর্লভ আলোকচিত্র, তথ্যচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ২০১৩ সালের ঘটনার নানা দিক তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানান, ইতিহাসকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর করতে এবং নতুন প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন