জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ খ্যাত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম আবারও তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে দেওয়া এক পোস্টে তিনি একটি বড় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন, তবে সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার রাত ১০টা ৫১ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন:
“আমরাও এরকম ভাবতাম, ভাবতে চাইতাম। তারপর আস্তিনের সাপ বেরুলে আমাদের মতন আশ্চর্য, হতাশ ও কিংকর্তব্যবিমূঢ় নিশ্চয়ই আপনারা হবেন না। যেহেতু আপনারা বড় দল বটে। অবশ্য রাষ্ট্র কোনও সূচিকর্ম না। আমরা নিজেদের ভুল দেখে এসেছি, আপনারাও আশা করি দেখবেন।”
মাহফুজ আলমের এই ‘রহস্যময়’ স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ‘বড় দল’ এবং ‘আস্তিনের সাপ’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি দেশের বর্তমান প্রভাবশালী কোনো রাজনৈতিক পক্ষকে সতর্ক করেছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।
তিনি নিজের অভিজ্ঞতার ভুল থেকে অন্যদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন এবং পরবর্তী সময়েও মাহফুজ আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়ে আসছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন