গাইবান্ধায় ঈদ যাত্রার শুরুতেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আব্দুল হামিদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে বাস চাপায় তাঁর মৃত্যু হয়।
বুধবার (২৭ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর আব্দুল হামিদ গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু মিয়ার বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিতে যান। দাওয়াত দেওয়া শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দিলে তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল হামিদের ভাতিজা শাওন কান্নাজড়িত কণ্ঠে বলেন:
"চাচা গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু মিয়ার বাড়িতে ঈদের দাওয়াত দিতে গিয়েছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে বাড়ি ফেরার পথে বোয়ালিয়ায় তিনি এক্সিডেন্ট করেছেন।"
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের বোয়ালিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। চালক ও বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন