ভোলার তজুমদ্দিন উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিনে পুকুরে ডুবে মেহেরাজ (০৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দের দিনে এমন দুর্ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পঞ্চায়েত বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরাজ ওই বাড়ির বাসিন্দা এরশাদ আলমের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে পরিবারের সবাই যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন মেহেরাজ সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন