নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে ‘ROLE_উত্তরীয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‘ROLE_উত্তরীয়’র ক্যারিয়ার উন্নয়ন

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ারের পথ সুগম করতে একটি বিশেষ ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) সকাল ১০টায় শহরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ROLE_উত্তরীয়’ এবং ‘গৌড়’-এর যৌথ সহযোগিতায় এই সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং ROLE_উত্তরীয়’র প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (বিডা) সহকারী পরিচালক এবং ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরিয়তুল্লাহ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন—ROLE ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউটিভ ও আমেরিকান ব্র্যান্ড ‘লে মেরিডিয়ান’-এ কর্মরত আবু বাক্কার দেওয়ান অমি (ডিইউ, এমএসসি মালয়েশিয়া), ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মো. তাজকির, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী, জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না এবং জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় সুযোগপ্রাপ্ত মো. নূর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মো. তাজকিরুল ইসলাম, ROLE_উত্তরীয়’র সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশ নেন।

দিনব্যাপী এই সেমিনারে সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি, সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস পরীক্ষার রণকৌশল, বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, "ভৌগোলিক ও নানা পারিপার্শ্বিক কারণে উত্তরবঙ্গের শিক্ষার্থী ও সাধারণ জনগণ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে শিক্ষার আলো ও দক্ষতায় এগিয়ে নিতে ROLE_উত্তরীয় দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার গাইডলাইন, চাকরির প্রস্তুতি ও উচ্চশিক্ষা বিষয়ক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।"

তারা আরও জানান, বর্তমানে এই সংগঠনের অধীনে ‘ROLE Bankers Forum’ এবং ‘ROLE Business Forum’ সমানতালে তরুণদের দক্ষতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগে ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

আয়োজকরা উল্লেখ করেন, ROLE_উত্তরীয়’র ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করা হয়, যা থেকে হাজার হাজার তরুণ উপকৃত হচ্ছেন। আগামীতে উত্তরবঙ্গের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ক্যারিয়ার সেমিনার, ROLE_উত্তরীয়, চাকরি প্রস্তুতি, বিসিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা, বায়েজীদ সরকার, মো. শরিয়তুল্লাহ, উত্তরবঙ্গ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন সেমিনার Chapai Nawabganj, Career Seminar, ROLE Uttarigo, Job Preparation, BCS Preparation, Higher Education Abroad, Bayazid Sarker, Md Shariatullah, North Bengal Development, Skill Development Seminar

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘ROLE_উত্তরীয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ারের পথ সুগম করতে একটি বিশেষ ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) সকাল ১০টায় শহরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ROLE_উত্তরীয়’ এবং ‘গৌড়’-এর যৌথ সহযোগিতায় এই সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং ROLE_উত্তরীয়’র প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (বিডা) সহকারী পরিচালক এবং ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরিয়তুল্লাহ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন—ROLE ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউটিভ ও আমেরিকান ব্র্যান্ড ‘লে মেরিডিয়ান’-এ কর্মরত আবু বাক্কার দেওয়ান অমি (ডিইউ, এমএসসি মালয়েশিয়া), ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মো. তাজকির, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী, জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না এবং জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় সুযোগপ্রাপ্ত মো. নূর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মো. তাজকিরুল ইসলাম, ROLE_উত্তরীয়’র সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশ নেন।

দিনব্যাপী এই সেমিনারে সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি, সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস পরীক্ষার রণকৌশল, বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, "ভৌগোলিক ও নানা পারিপার্শ্বিক কারণে উত্তরবঙ্গের শিক্ষার্থী ও সাধারণ জনগণ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে শিক্ষার আলো ও দক্ষতায় এগিয়ে নিতে ROLE_উত্তরীয় দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার গাইডলাইন, চাকরির প্রস্তুতি ও উচ্চশিক্ষা বিষয়ক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।"

তারা আরও জানান, বর্তমানে এই সংগঠনের অধীনে ‘ROLE Bankers Forum’ এবং ‘ROLE Business Forum’ সমানতালে তরুণদের দক্ষতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগে ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

আয়োজকরা উল্লেখ করেন, ROLE_উত্তরীয়’র ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করা হয়, যা থেকে হাজার হাজার তরুণ উপকৃত হচ্ছেন। আগামীতে উত্তরবঙ্গের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত