মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার (৩০ মে) গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন।
পূর্ব শত্রুতার জেরে রাত আনুমানিক দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি বড় সংঘবদ্ধ দল ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন