ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেছেন।
আজ ৩ জুন (বুধবার) দুপুরে তিনি হাম আইসোলেশন ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং তাদের পরিচালিত মানবিক কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স ওয়ার্ডে ভর্তি থাকা শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি চিকিৎসাধীন শিশুদের অভিভাবক এবং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, "হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এবং আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, চিকিৎসক ও সামাজিক সংগঠনসহ আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।"
বিষয় : নজরবিডি সংবাদ ময়মনসিংহ নিউজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, হাম আইসোলেশন ওয়ার্ড, এমরান সালেহ প্রিন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ জেলা পরিষদ, শিশু চিকিৎসা, যুব রেড ক্রিসেন্ট, ময়মনসিংহ হাসপাতাল, হামের প্রাদুর্ভাব Mymensingh News, Mymensingh Medical College, Measles Isolation Ward, Emran Saleh Prince, Red Crescent Society, Mymensingh Zilla Parishad, Child Healthcare, Youth Red Crescent, Mymensingh Hospital, Measles Outbreak

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেছেন।
আজ ৩ জুন (বুধবার) দুপুরে তিনি হাম আইসোলেশন ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং তাদের পরিচালিত মানবিক কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স ওয়ার্ডে ভর্তি থাকা শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি চিকিৎসাধীন শিশুদের অভিভাবক এবং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, "হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এবং আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, চিকিৎসক ও সামাজিক সংগঠনসহ আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।"

আপনার মতামত লিখুন