নজর বিডি
আপডেট : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেলার খবর > কাশিয়ানী > গোপালগঞ্জ

যুবদলের কেন্দ্রীয় পদে মাহমুদুল হাসান বাপ্পী

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পী। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পী সংগঠনের পরিবেশ সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, নীতিনির্ধারণী কার্যক্রম এবং সংশ্লিষ্ট সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের কাছে সুপরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।

ছাত্রদলে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতার মূল্যায়ন হিসেবেই তাঁকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন।

ছবি: সংগৃহীত

মাহমুদুল হাসান বাপ্পীর এ পদায়নে গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দেশের বিভিন্ন অঞ্চলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর মাহমুদুল হাসান বাপ্পী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুবদলের কেন্দ্রীয় পদে মাহমুদুল হাসান বাপ্পী

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত