নজর বিডি

১,৫০০ পুড়িয়া গাঁজাসহ ফতুল্লায় স্বামী-স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সফল অভিযান চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ (কাগজসহ ওজন ৭ কেজি) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। 

গতকাল ০৪ জুন, ২০২৬ খ্রিঃ ভোর ০৬:০৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে পুলিশের দলটি ফতুল্লা থানাধীন বাঁশমুলি এলাকার জনৈক আরিফের বসত বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা- মোঃ সোহরাব খান এবং তার স্ত্রী আমেনা বেগম (২০)-কে তাদের শয়নকক্ষ থেকে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের ওজন কাগজসহ ৭ কেজি। পরে জব্দ তালিকা মূলে উক্ত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ ফতুল্লা মডেল থানা, মাদক উদ্ধার, গাঁজা সহ গ্রেফতার, নারায়ণগঞ্জ পুলিশ, মাদক ব্যবসায়ী আটক, ফতুল্লা নিউজ, অপরাধ জগৎ, আইন শৃঙ্খলা, মাদক বিরোধী অভিযান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, স্বামী স্ত্রী গ্রেফতার Fatullah Model Thana, Drug Raid, Ganja Seized, Narayanganj Police, Drug Dealers Arrested, Fatullah News, Crime News Bangladesh, Anti Drug Drive, Marijuana Seizure, Husband Wife Arrested

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১,৫০০ পুড়িয়া গাঁজাসহ ফতুল্লায় স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সফল অভিযান চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ (কাগজসহ ওজন ৭ কেজি) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। 

গতকাল ০৪ জুন, ২০২৬ খ্রিঃ ভোর ০৬:০৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে পুলিশের দলটি ফতুল্লা থানাধীন বাঁশমুলি এলাকার জনৈক আরিফের বসত বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা- মোঃ সোহরাব খান এবং তার স্ত্রী আমেনা বেগম (২০)-কে তাদের শয়নকক্ষ থেকে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের ওজন কাগজসহ ৭ কেজি। পরে জব্দ তালিকা মূলে উক্ত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত