জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৫ জুন, ২০২৬ খ্রিঃ) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই এলাকার হাফেজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পশ্চিম লাউদত্ত গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে হযরত আলীর গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।"
মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ জামালপুর নিউজ, ইসলামপুর থানা, ঝুলন্ত লাশ উদ্ধার, বৃদ্ধের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু, জামালপুর পুলিশ, পাথর্শী ইউনিয়ন, অপরাধ জগৎ, লাউদত্ত গ্রাম Jamalpur News, Islampur Thana, Hanging Body Recovered, Elderly Man Dead, Jamalpur Police, Mysterious Death, Local News Bangladesh, Body Recovered

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৫ জুন, ২০২৬ খ্রিঃ) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই এলাকার হাফেজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পশ্চিম লাউদত্ত গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে হযরত আলীর গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।"
মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন